শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আফগানিস্তানে নামাজের সময় মসজিদে হামলা, নিহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বেসমুল্লা হাবিব বলেন, শুক্রবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় ২ টা নাগাদ পশ্চিম কাবুলের খালিফা আগা গুল জান মসজিদে এই বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রমজানের শেষ জুমার দিনে শত শত মুসল্লি নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাফি তাকোর এই বিস্ফোরণের বিস্তারিত কিছু জানায়নি। তালেবানের নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের স্থান ঘিরে রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিস্ফোরণের সূত্র তাৎক্ষণিক জানা যায়নি, একইসঙ্গে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মসজিদের ভেতরে থাকা এক মুসল্লি রয়টার্সকে বলেন, নামাজের সময় বিশাল বিস্ফোরণ ঘটে। এতে তার পা ও হাত পুড়ে যায়।

মোহাম্মদ সাবির নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, বিস্ফোরণের পর তিনি অনেক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন।

তিনি আরও বলেন, ‘বিস্ফোরণ অনেক জোরে ছিল, আমি ভেবেছিলাম আমার কানের পর্দা ফেটে গেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মসজিদের কাছের এক হাসপাতালের নার্স জানান, হামলায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন ব্যক্তিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit