রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

মৃত্যুর খবরের ৩০ মিনিট পর টুইট, ‘এখনো মরিনি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে হরলান্ড-পগবাদের এজেন্ট মিনো রাইওলা মৃত্যুবরণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে কত টুইট, স্ট্যাটাসই না দেখা গেল। 

কিন্তু খবর ছড়িয়ে পড়ার ৩০ মিনিট পর রাইওলা নিজেই টুইট করে জানালেন, তিনি মারা যাননি। বেঁচে আছেন।

ইতালিয়ান সুপার এজেন্টের মৃত্যুর খবর বিশ্বাস করার কারণ, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন রাইওলা। হাসপাতালে ছিলেন এক মাসের বেশি। 

গত জানুয়ারি থেকেই অসুস্থ রাইওলা। মিলানের এক হাসপাতালে তাকে নেওয়া হলে সেখানে জটিল এক অস্ত্রোপচার করা হয়।  এর পর থেকেই ঘরেই বিশ্রাম নিচ্ছিলেন তিনি। 

তাই বৃহস্পতিবার তার মৃত্যুর খবরটি অবিশ্বাস করতে পারেননি অনেকে।

গুজব ছড়ানোর পর রাইওলার ঘনিষ্ঠ বন্ধু হোসে ফোর্তেস রদ্রিগেজ এক ডাচ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তার অবস্থা খুব খারাপ, কিন্তু এখনো মারা যাননি। এখনো লড়ে যাচ্ছেন তিনি। যারা মৃত্যুর খবর ছড়িয়েছে, তাদের ওপর খেপেছি আমি।’ 

এরপর মিনো রাইওলার টুইটার অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয়েছে, ‘যারা আমার বর্তমান স্বাস্থ্যের অবস্থা জানতে চাচ্ছেন, তাদের উদ্দেশে বলছি: চার মাসে দ্বিতীয়বারের মতো মেরে ফেলায় চরম বিরক্ত। মনে হচ্ছে, (আমার) পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা আছে। মরিনি, এখনো বেঁচে আছি।’

প্রসঙ্গত, ইব্রাহিমোভিচ, পগবা, হরলান্ড, ডি লিখট ছাড়াও রোমেলু লুকাকু, মারিও বালোতেল্লি, মার্কো ভেরাত্তি ও হেনরিখ মেখিতারিয়ানও এজেন্ট রাইওলা। 

ফোর্বস জানিয়েছিল, তারকাদের এজেন্ট হিসেবে গত বছর ৬ কোটি ২০ লাখ পাউন্ড আয় করেছিলেন রাইওলা।

তথ্যসূত্র: মার্কা, গোল ডট কম

কিউএনবি/অনিমা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit