বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনকে শুভেচ্ছা স্মারক প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৬৪ Time View
মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : করোনা প্রতিরোধে বিশেষ অবদান এবং পরবর্তীতে ভ্যাকসিনেশন প্রোগ্রামে উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে প্রত্যক্ষভাবে সমন্বয় করে কাজ করার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। গত ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ডোনেট ফর ভূরুঙ্গামারীর নির্বাহী প্রধান আশিকুর রহমান আশিকের হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা তুলে দেন। 

ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “করোনার শুরু থেকে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সাথে করোনা মোকাবেলায় যে পরিমাণ কাজ করেছে এবং পরবর্তীতে করোনা প্রতিরোধে ভ্যাকসিনেশন প্রোগ্রামেও স্বাস্থ্য বিভাগকে যেভাবে সহযোগিতা করেছে তা অস্বীকার করার কোন উপায় নেই। তারা মানুষের মনে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। আশা করবো, ভবিষ্যতেও সংগঠনটির মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার এই ধারা অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে এটির প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান নিলয়, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা চামেলি আক্তার, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খবিরুল ইসলাম স্বপন, শিক্ষা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জয়মনিরহাট শাখার সভাপতি রাশেদুজ্জামান রাসেল, পাইকেরছড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিরাজ এবং সদস্য সুমাইয়া সরকার।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit