শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

এবার কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৬১ Time View

স্পোর্টস ডেস্ক : ঈদের আগেই অন্য রকম খুশি ছড়িয়ে পড়লো জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিনের আহমেদের পরিবারে। দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন তিনি। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা। আজ শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যা সন্তানের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ২৭ বছর বয়সী ডানহাতি এই টাইগার পেসার।

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তাসকিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’এদিকে, সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজের মাঝপথে ইনজুরির কারণে দেশে ফিরে আসেন তাসকিন আহমেদ। এখনো ফিট না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে তিনি নেই। এরই মাঝে পেলেন আনন্দের উপলক্ষ। ঈদের কয়েক দিন আগেই তার ঘরে এলো নতুন অতিথি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের পুত্র সন্তান তাশফিন আহমেদ রিহান। এর আগে, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit