সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ভারতের কাছে ধরনা দেওয়া দেশের জন্য লজ্জাজনক : ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২১৫ Time View

ডেস্কনিউজঃ র‍্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে ধরনা দেওয়া দেশের জন্য লজ্জাজনক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতের কাছে ধরনা দিচ্ছেন। কিন্তু যখন রোহিঙ্গা ইস্যুতে তাদের কথা বলা প্রয়োজন ছিল তখন কথা বলেননি।

তিনি বলেন, এদেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার। এই দানব সরকারকে প্রতিরোধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে সরানো সবার আগে প্রয়োজন।

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে বিএনপির এই নেতা বলেন, জড়িতদের না ধরে বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া হয়েছে।

এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১০.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit