বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শেরপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২১০ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোগে “ইসলামী ব্যাংকিংঃ একটি কল্যানমূখী ব্যাংকিং ব্যবস্থা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল বুধবার শেরপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং ব্যবস্থাপক, এ.এস.এম রবিউল ইসলাম এর সভাপতিব্ েঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মোঃ হাফিজুর রহমান, অনুষ্ঠানে প্রধান আলোচকঃ হিসেবে বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার হেড মুহাদ্দিস হযরত মাওলানা মোঃ আমানুল্লাহ হাসান সালেহী, বিশেষ আলোচনাঃ বিশ্বায়নে কোরআন এবং চেতনায় রমাদান।

এ সময় আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর বগুড়া জোনাল অফিসের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, এফএভিপি এবং মোঃ রাশেদুল আলম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি ঃ এর শেরপুর শাখার ২য় কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, বিনিয়োগ বিভাগীয় প্রধান মোঃ মিরাজুল ইসলাম, মোঃ মাহমুদুল্লাহ সিরাজী, মোহাম্মদ আলী জিন্নাহ, আবেদ আলী সরকার এবং তাশমীনা ইয়াছমিনসহ শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে উক্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit