শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া কে এই থমসন? ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ পুতিনের মিসাইল হামলার বড় অস্ত্র ব্যালিস্টিক, কী করবে ইউক্রেন? এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জনসম্মুখে আনল ইরান শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩ রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক, সিনেটে বিল পাস গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ তিনজন নিহত হোয়াইট হাউজে ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম তৈরিতে আদালতের স্থগিতাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৭১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমায়েদুল জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরার হাঁটুভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১) ও একই এলাকার মো. কাউসারের ছেলে সিয়াম মিয়া (১০)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমায়েদুল জাহেদী স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বৃহস্পতিবার সকালে আম কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় দুই শিশু। পরে তারা দুজন সাহাপুর এলাকায় এক সঙ্গে রেললাইনে দাড়িয়ে অপর লাইনে আসা চট্টগ্রামগামী একটি কন্টেইনার ট্রেন দেখছিল। এ সময় দাঁড়িয়ে থাকা লাইনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনার খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit