সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছায় ঈদুল উপহার পেল ১২১৬ টি পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৫৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ঈদ উপহার পেল ৭১৬ টি দুস্থ, অসহায় ও হতদরিদ্র ৫০০টি প্রতিবন্ধী অসহায় পরিবার। ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে চৌগাছা সদর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে প্রধান মন্ত্রীরউপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। চৌগাছা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছা (যশোর-২) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদুর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইরুফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, যুগ্মসাধারণ স¤পাদক এস এম সাইফুর রহমান বাবুল, যুগ্ন সাধারণ স¤পাদক মাস্টার তারিকুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক হুমায়ুন কবির সোহেল, সদস্য আশরাফুল আলম, আওরঙ্গজেব চুন্নু, যুবলীগ নেতা আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ট্যাগ অফিসার সুভাস চন্দ্র চট্টোপাধ্যায়, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা শের আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসানহাবীব বাবু প্রমুখ।

এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চৌগাছা সদর ইউনিয়নের দুস্থ , অসহায় ও হতদরিদ্র ৭১৬ টি পরিবারকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হয়। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন ৫০০ প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার বিশেষ উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী ও দুঃস্থ অসহায় পরিবারকে এই ঈদ উপহারের দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে দেয়া হয়েছে পোলাও চাল, ডাল, আলু, গুড়ো দুধ, সেমাই ও চিনি। ঈদ উপহার পেয়ে বেজায় খুশি এসব পরিবারের সদস্যরা। বিশেষ করে প্রতিবন্ধী বাচ্চা ও তাদের পরিবারের সদস্যরা দারুণ খুশি।

উপহার নিতে আসা এক নারী তার কোলের প্রতিবন্ধী বাচ্চা দেখিয়ে বলেন, ওর বয়স পাঁচ বছর হলেও দেখতে দুই আড়াই বছর মনে হয়। সবসময় ছেলেটিকে কোলে করে রাখতে হয়। আমরা গরীব মানুষ। তাছাড়া এবার দ্রব্যমূল্যের যে উর্দ্ধগতি। এই উপহার পেয়ে খুবই ভালো লাগছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, কোন বরাদ্দ না থাকলেও বিশেষভাবে ব্যবস্থা করে কিছুসংখ্যক প্রতিবন্ধী ও দুঃস্থ অসহায় পরিবারকে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit