রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সিজারের সময় মাথা কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৯৫ Time View

ডেস্কনিউজঃ বান্দরবান সদর হাসপাতালে সিজারের সময় মাথা কাটা পড়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠছে। তবে চিকিৎসকদের দাবি, বাচ্চাটি মায়ের গর্ভেই মৃত ছিল। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকার বাসিন্দা পিঙ্কি আক্তারের মঙ্গলবার বিকেলে প্রসববেদনা শুরু হলে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক সিজার করার পরামর্শ দেন। এতে তার পরিবারও সম্মতি দেয়। তবে সিজার অপারেশনকালে নবজাতকের মাথা কপালের দিকে অনেকটা কেটে যায়। এ কারণে সদ্য ভূমিষ্ঠ শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করে তার পরিবার।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হাসপাতালে জড়ো হয়। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. নিহার রঞ্জিত নন্দি, সদর থানার ওসি রফিকুল আলমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিশুর বাবা রাজমিস্ত্রি মাহাবুব আলমের দাবি, চিকিৎসকের অসতর্কতায় আমার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা নয়, হত্যা। আমি সন্তান হত্যার বিচার চাই। তবে চিকিৎসকদের দাবি, মায়ের গর্ভে শিশুটি মৃত ছিল।

সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দি বলেন, মূলত মাকে বাঁচাতে গিয়ে শিশুটিকে জরায়ু থেকে বের করার সময় এ ঘটনা ঘটেছে। তারপরও তদন্ত করে দেখা হচ্ছে। শিশুর ডেলিভারি অপারেশন করেছেন ডা. চিংম্রা সাং।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিষয়টি তদন্ত করবেন।

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ দুপুর ১.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit