রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চিলাহাটিতে সাংবাদিক কাজলকে হত্যা ও গুমের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৫৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজলকে সন্ত্রাসী কতৃক হত্যা ও গুমের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (২৭ এপ্রিল) দুপুরে চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে চিলাহাটি সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী পালন করা হয়।

চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তোজাম্মেল হক মঞ্জুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে নীলফামারী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, নীলফামারী জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, সহ-সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ভূবন রায় নিখিল, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আসতাক, বাংলা ট্রিবিউন জেলা প্রতিনিধি তৈয়ব আলী সরকার, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি রায়হান সবুক্তগীন অনিকেত, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদ্দাম আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুল বারী, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, ডোমার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাবেক সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এআই পলাশ, মাহাবুল হক ওহাবুল প্রমুখ বক্তব্য রাখেন।ডোমার প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় নীলফামারী জেলা থেকে শুরুকরে বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসী সাজ্জাদ চৌধুরীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়, অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা।উল্লেখ্য যে, গত ২৩শে মার্চ চিলাহাটি ডায়াবেটিস সমিতির ফলক উন্মোচন অনুষ্ঠানের সংবাদ প্রকাশের জের ধরে এবং গত ১৮ মার্চ চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তথ্য সংগ্রহের সময় সন্ত্রাসী সাজ্জাদ চৌধুরী জনসম্মুখে সাংবাদিক আশরাফুল হক কাজলকে হত্যা গুম এবং প্রান নাশের হুমকি প্রদান করে। উক্ত ঘটনার পরিপেক্ষিতে আশরাফুল হক কাজল বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ চৌধুরীর বিরুদ্ধে ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কিউএনবি/অনিমা/ ২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit