রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

লালমনিরহাটে ছাত্রলীগের বিতর্কিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৭৪ Time View
জিন্নাতুৃল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি :  লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের বিতর্কিত ছাত্রদল থেকে আসা অনুপ্রবেশকারী ও কমিটিতে রাজাকার আলবদর পাকিস্তানি পিস কমিটির নাতিককে দিয়ে ছাত্রলীগের গঠিত কমিটি বিলুপ্ত করা এবল নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের টেম্পু স্ট্যান্ডে অবস্থিত সোনার বাংলা শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের একটি কক্ষে বাংলাদেশ ছাত্রলীগ মোগলহাট ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগ মোগলহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি সামছুদ্দোহা হৃদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পিয়ার আলী অনুপ্রবেশকারী দিয়ে গঠিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবি করেছেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সামছুদ্দোহা হৃদয় বলেন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত গত ৪ এপ্রিল মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগ কমিটিতে রাজাকার আলবদর পাকিস্তানি পিস কমিটির নাতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন এর পুত্র লিটন রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমরা উক্ত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনার আবেদন করছি।হৃদয় আরও বলেন, আমরা ১নং মোগলহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য এই মর্মে অভিযোগ করছি যে, বিষয় বর্ণিত ব্যক্তি ছাত্রলীগ মোগলহাট ইউনিয়ন কমিটির সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক হওয়ায় আমরা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবার হয়ে ক্ষুব্ধ ও ব্যথিত। তাহার পরিবারের কোন সদস্য আমাদের সাথে কোনদিন আওয়ামী লীগে ছিল না। কারণ বিষয়ে বর্ণিত আছে যে, ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিটন রহমানের দাদা আব্দুস ছাত্তার (ব্যাঙ) মহান স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী একজন রাজাকার এবং পাকিস্তানি পিস কমিটির সদস্য ছিলেন। যা আমাদের অঞ্চলের বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিদের মুখে বহুল প্রচলিত আছে। আরও উল্লেখ করছি যে, উক্ত লিটন রহমানের বাবা মোঃ নিজাম উদ্দীন দীর্ঘদিন যাবত বি,এন,পির মোগলহাট ৩নং ওয়ার্ডের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে ভোল পাল্টিয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মিশে নিজেকে আওয়ামী লীগ দাবি করছে।

আমরা জোড় দিয়ে বলতে পারি তাহারা কখনো কোন দিন কোন আওয়ামী লীগের নেতার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করে নাই। তাহলে একজন রাজাকারের নাতি ও বিএনপি’র নেতার সন্তান কিভাবে মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হতে পারে? এটা ভাবার বিষয়! তিনি আরও বলেন, আপনাদের নিকট জোড় আবেদন এই যে, বিষয়ে বর্ণিত ব্যাপারটি সরেজমিনে তদন্ত পূর্বক উপজেলা ছাত্রলীগ কমিটি কর্তৃক গত ৪এপ্রিল ঘোষিত মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত করার সদয় অনুরোধ করছি।এ সময় মোগলহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সক্রিয় সদস্য এবং সাধারণ ছাত্রলীগ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit