মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বঙ্গবন্ধু’র ফুপাত ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৪৮ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুপাত ভাই বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্ধা মরহুম সৈয়দ আউয়াল হোসেনের স্ত্রী ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র মা উম্মে সালমা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারনে শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ যোহর উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ নাঠৈ গ্রামে তাদের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যু সংবাদ শুনে শনিবার সকালে ওই বাড়িতে ছুটে যান জাতির পিতার ভাগ্নে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) ও বঙ্গবন্ধুর দৌহিত্র বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। তারা মরহুমার পরিবারের সদস্যদের শান্তনা দেন। জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল-১ ও ২ নং আসনের সাবেক এমপি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বরিশাল জেলা পরিষদের সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সংযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মরহুমার আত্নীয় স্বজন ও এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit