শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১১৯ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার দিবসের প্রথম প্রহর সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এম পি।

পরে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগ, বিএনপি, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, সড়ক ও জনপথ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এডাব, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে নওগাঁ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, সালাম গ্রহন, বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এছাড়াও জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জেলা আওয়ামীলীগের অফিস কার্যালয় হতে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরনায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit