সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার সিনেমা না দেখে শুধু শব্দ শুনলেও কি গুনাহ হবে? ইসলাম কী বলে বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার দুর্গাপুরে শারদীয় পুজাকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

এশিয়ার মাটিতে ১১ বছর পর সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৯৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হয়। কিন্তু শেষ ম্যাচে অজিরা জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। আর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পাওয়ায় এশিয়ার মাটিতে ২০১১ সালের পর প্রথমবারের মতো টেস্ট সিরিজে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২০১১ সালে  শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজের পর এশিয়ায় সিরিজ জয়ের বিষয়টি যেন ভুলেই যায় তারা। লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর ২০১৪ সালে এশিয়া সফরে আসে অস্ট্রেলিয়া। সেবার তারা খেলে ভারতের বিপক্ষে। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ হারে তারা। 

এরপর ২০১৪ সালে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের স্বাদ পেতে হয় তাদের। পাকিস্তানের বিপক্ষে হারার পর ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের লজ্জা নিয়ে বাড়ি ফিরতে হয় অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কার বিপক্ষে হারের ক্ষত শুকানোর আগেই ২০১৭ সালে ভারতের বিপক্ষে ফের ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারে তারা। 

তবে এশিয়ার মাটিতে টানা সিরিজ হারের পর ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে ড্র করতে সমর্থ হয় ক্যাঙ্গারুরা। এরপর ২০১৮ সালে আরব আমিরাতে ফের পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে অজিরা। সেবার তারা হারে ১-০ ব্যবধানে। 

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit