শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

মাধবদী পৌরসভায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১২২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে মাধবদী পৌরসভায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। আজ (২৬ মার্চ) মাধবদী পৌর শহীদমিনারে মাধবদী পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর নেতৃত্বে  মাধবদী পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ,  শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও মাধবদী পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit