সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

মালয়েশিয়া পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৪৩ Time View

 

ডেস্কনিউজঃ সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের উখিয়ার ছেপটখালী সমুদ্র উপকূল থেকে ৫৭ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তাদের পাচারে জড়িত দালালচক্রের দুই সদস্যকে আটক করা হয়। আজ শুক্রবার ভোরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী সমুদ্র উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২৪ জন নারী, ১০ শিশু ও ২৩ জন পুরুষ রয়েছে।

শুক্রবার বিকেলে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উখিয়ার ছেপটখালী সমুদ্র উপকূল থেকে ৫৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ সোহেল ও মুছা সলিমুল্লাহ নামে মানবপাচার চক্রের ২ সদস্যকে আটক করা হয়। আটক সোহেল কক্সবাজারের এবং মুছা সলিমুল্লাহ কুমিল্লার বাসিন্দা। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়। তিনি আরো জানান, সংঘবদ্ধ দালালচক্র মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে উখিয়া ও টেকনাফ উপকূলের গভীর পাহাড়ি এলাকায় জড়ো করে। পরে তাদের সাগরে অপেক্ষমাণ ইঞ্জিনচালিত বোটে তোলে। দালালচক্র তাদের প্রত্যেকের কাছ থেকে ১০/১২ হাজার টাকা করে অগ্রিম হাতিয়ে নেয়।

র‍্যাব-১৫ অধিনায়ক জানান, মূলত দালালচক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল এসব রোহিঙ্গাদের। প্রথমে ছোট ইঞ্জিনচালিত ট্রলারে করে উপকূল থেকে রওনা দিয়ে তাদের বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমায় অপেক্ষামাণ রেখে বড় ইঞ্জিনচালিত ট্রলারে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল দালালচক্রের।

কিউএনবি/বিপুল/ ২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit