রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ইউক্রেন সীমান্তে যাচ্ছেন বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৯৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের একটি শহর পরিদর্শন করবেন। হোয়াইট হাউস বলেছে, তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমাদের দৃঢ় অবস্থান প্রদর্শন করবেন।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে রজেসজোতে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বাইডেনকে অভ্যর্থনা জানাবেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে জরুরি সফরকালে বাইডেন শুক্রবার তার এই ভ্রমণ পরিকল্পনার কথা বলেন।

ন্যাটো এবং অন্যান্য শীর্ষ বৈঠকের পর তার সফরের দ্বিতীয় পর্যায়ে পোল্যান্ডে বাইডেনের অবস্থান পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউস সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি।

ন্যাটোর পূর্ব দিকের সাবেক সোভিয়েত দেশগুলোর প্রতি মার্কিন সমর্থন প্রদর্শনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ৫ মার্চ রজেসজোতে সফর করেন। গোটা পশ্চিম ইউক্রেনে হামলার পরে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে এ সব দেশ উদ্বিগ্ন।

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার হামলায় ইউক্রেন থেকে পালিয়ে আসা লাখ লাখ ইউক্রেনীয়কে পোল্যান্ড কীভাবে মোকাবেলা করছে শুক্রবারের এই সফরে বাইডেন সে বিষয় অবহিত হবেন।

বাইডেন পোল্যান্ডে অবস্থানরত ইউএস-৮২ তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যদের সাথেও রজেসজোতে দেখা করবেন।

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit