বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১২২ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মানব কল্যাণ পরিষদের উপজেলা প্রসপেক্ট প্রকল্প অফিসের সভা কক্ষে মিডিয়া ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় মিডিয়া ক্যাম্পেইন এর অভিজ্ঞতা বিনিময় সভায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র প্রজেক্ট ম্যানেজার সাদেকুল ইসলাম সভাপতিত্ব করেন।

উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ রহমত আলীর সঞ্চালনায় এমকেপি’র রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় অর্জিত বাস্তব অভিজ্ঞতা সমুহ ভিডিও চিত্র প্রদর্শের মাধ্যমে উপস্থাপন করেন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী, সদস্য সেলিম মোর্শেদ মানিক, হাবিবুল হক মুক্তা, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি, সদস্য নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

সভায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ অংশ নেন। আটোয়ারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ মোকাবেলায় সমস্যা চিহ্নিত করে বিভিন্ন দল গঠন, তথ্য কেন্দ্র স্থাপন, বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন, কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অর্জন সমুহ সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে বক্তাগণ বলেন যে, করোনা এখনো শেষ হয়নি। যে কোন সময়ে ভিন্নরুপে এটির প্রকটতা বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিমুলক এ রকম কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit