রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নীলফামারীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথম স্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৯৭ Time View
এস.কে হিমেল,নীলফামারী : নীলফামারীতে স্বাধীণতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ মার্চ) মেলার শেষ দিন শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠানদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী ০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ মোকলেছুর রহমান, বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। মেলায় সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়ে বিভিন্ন সেবা দেয়। মেলার শেষ দিন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রথম স্থান হিসাবে নাম ঘোষণা করা হয়। এ সময় অতিথিবৃন্দ প্রতিষ্ঠান প্রধানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, ‘স্বাধীণতার পরবর্তীতে স্বাধীণতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে স্বাধীণতার স্বপ্ন বাস্তবায়নের পথে দেশকে পিছিয়ে দিয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ করেছে। এ জন্য আগামী দিনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit