শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

নরসিংদীতে মানব পাচার রোধে জেলা পুলিশের নাগরিক সচেতনতা সভা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১৩ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেছেন, দালালদের খপ্পরে পড়ে নয়, বিদেশ যেতে হবে বৈধ পথে। অবৈধ পথে মানবপাচারকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রয়োজনে নিজ নিজ থানা পুলিশের সহায়তা নিতে হবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এক সচেতনতা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, গ্রামের সাধারণ মানুষদের বোকা বানিয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে দালাল চক্র বিদেশে পাঠায়। অবৈধ পথে বিদেশ পাঠাতে গিয়ে অনেকের সলিল সমাধি হয় জঙ্গলে কিংবা সমুদ্রে। এই প্রথাটা বন্ধ হওয়া উচিত। যুগে যুগে দালালরা যেই ফাঁদ পেতে আছে সেটার বিরুদ্ধে সকলের সচেতন হতে হবে। পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী হেল্প ডেস্ক খোলা হয়েছে।

বিদেশ যেতে সহায়তা প্রয়োজন হলে পুলিশ সর্বোচ্চ সহায়তা করবে। মানব পাচার রোধে এই নাগরিক সচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, আমীরগঞ্জ ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা প্রমুখ। এসময় সাগরে নিখোঁজ পরিবারের সাথে আলোচনা করেন পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit