মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

মাদারীপুরে মাইক্রোবাসের চাপায় স্কুল ছাত্রী আয়েশা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৬৭ Time View

 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আয়েশা খাতুন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় ভ্যানচালক বাবা জাহাঙ্গীর মাতুব্বর ও ৪ বছরের ভাই রাফফান আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে মাদারীপুর পৌরসভার পানিছত্র-চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ বাড়ি মহিষেরচর থেকে ছোট ভাই রাফফান ও বাবা জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে ভ্যানে পাশের জাগরণী ফাউন্ডেশন পরিচালিত স্কুলে যাচ্ছিল আয়েশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। ভ্যান উল্টে আয়েশা, ভ্যানচালক বাবা জাহাঙ্গীর ও সঙ্গে থাকা রাফফান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পর আয়েশা মারা যায়। এ ছাড়া তার ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল পাঠানো হয়েছে। তবে, বাবা শঙ্কামুক্ত। এদিকে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit