বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৪৬ Time View

 

মিজাবুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, ভ্যাট-ট্যাক্স কমানো এবং পুরোনো দরে দরপত্র আহ্বান বন্ধের দাবিতে জয়পুরহাটে  মানববন্ধন করেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকাভুক্ত ঠিকাদারেরা। বৃহস্পতিবার  (২৪ মার্চ) দুপুরে জয়পুরহাট  জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে শহরের জিরো পয়েন্টে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি প্রদান করা হয়েছে। মানববন্ধনে অংশ নেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত শতাধিক ঠিকাদার।

মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন,জয়পুরহাট  জেলা ঠিকাদার কল্যাণ  সমিতির আহায়ক কালিচরণ আগরওয়ালা,যুগ্ম আহায়ক মাহমুদুল হাসান মেহেদী,মাহফুজুর রহমান, জাহিদ ইকবাল, সদস্য খালেকুজ্জামান পানু,আনিছুর রহমান লিটনসহ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমানে ঠিকাদারী কাজের নির্মাণ সামগ্রী গত দুই মাসে ৩৫% বৃদ্ধি পেয়েছে। মূল্য সমন্বয় না করে পুরনো দরপত্রের রেটে কাজ সম্পন্ন করতে গিয়ে ঠিকাদাররা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে ঠিকাদারদের দাবী অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন ঠিকাদাররা।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit