রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

তাসকিনকে সান্ত্বনা দিয়ে আইপিএলের বিমানে উঠলেন মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। টাইগার পেস তারকা খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। অন্যদিকে আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নিতে এবার কোনো দলই আগ্রহ দেখায়নি। সম্প্রতি বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল আইপিএলের একটি দল। কিন্তু বিসিবি তাকে অনুমতি দেয়নি। তাই ওয়ানডে সিরিজ জয় শেষে আজ একাই ভারতের বিমানে উঠলেন মুস্তাফিজুর রহমান।

আইপিএলে না যাওয়া তাসকিন হয়েছেন বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক। শেষ ম্যাচের সেরা এবং সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। আইপিএলে সুযোগ পেয়েও খেলতে না পারায় তাসকিনের প্রতি সমবেদনা জানিয়েছেন মুস্তাফিজ। আজ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি তাসকিনকে নিয়ে বলেন, ‘আমাদের খেলা আছে। ও আমাদের প্রধান বোলার। এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো…. কী বলব?’

এখন পর্যন্ত সাকিব-মুস্তাফিজ আইপিএলে একদলে খেলতে পারেননি। ভিন্ন দলে খেলেছেন, তাই সমর্থকরাও দুই ভাগে ভাগ হয়ে যেতেন। এবার সেটি যে হচ্ছে না, তা ভালো করেই জানেন মুস্তাফিজ, ‘আমি আর সাকিব ভাই খেললে দুইটা টিম ভাগ হয় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলাই দেখবে। কারণ সাকিব ভাই সব ফরম্যাটেই আছে এই কারণেই নির্বাচিত হয়নি (আইপিএল নিলামে)। এই আর কি। ‘

১৩ মাসের বেশি সময় হয়ে গেছে মুস্তাফিজ টেস্ট ক্রিকেটে খেলছেন না। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় নিয়ে তিনি বেশ আশাবাদী, ‘নিউজিল্যান্ডে আমরা ভালো টেস্ট খেলেছি। এখানেও যে পারব না সেটা কিন্তু নয়। আমাদের পেস বোলার বলেন কিংবা ব্যাটার- সবাই খুব ভালো ফর্মে আছে। ওয়ানডে হোক আর টেস্টে। ইনশাল্লাহ এইবার সিরিজ জিতব। আমরা যে ওয়ানডে সিরিজ জিতেছি, এই জোয়ার আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit