বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হচ্ছে মোটা বা স্থুলকায় নারীদের ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্কনিউজঃ বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে মোটা বা স্থুলকায় নারীদেরকে নিয়ে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ প্রতিযোগিতা। বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লাস সাইজ মানুষদেরকে নিয়ে অর্থাৎ মোটা মানুষদের কে নিয়ে একটি সুন্দরী প্রতিযোগিতা মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ।

এই সমাজে মোটা বা স্থুলকায় মানুষদের জীবন সহজ নয় মোটেও, নানাভাবে তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়। টিটকারি ও আজেবাজে কথার শিকার হতে হয়, কেউ পোশাক বা সাজসজ্জা নিয়ে বিব্রত হন, কেউবা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলেন। মোটা হয়ে যাওয়া এমন কোনো অপরাধ নয় যে, সেটার জন্য আপনি হীনমন্যতায় ভুগবেন বা বিষণ্ণতায় ডুবে যাবেন। এই সকল মানুষদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্যই আয়োজন করা হয়েছে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ অনুষ্ঠান।

সমাজের সকল স্থুলকায় মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানো ও সামাজিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই আয়োজিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির আয়োজন করেছেন রিয়েল হিরো এক্সপোর্ট এন্ড কমিউনিকেশন, ডিমসো, এবং বিটিএল হাউস।

এই উপলক্ষে গুলশানের ওয়ান রেস্টুরেন্ট এন্ড মিউজিক ক্যাফে তে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট পুতুল ওয়াংসা, মেকআপ আর্টিস্ট লিও রহমান লিন, নুরজাহান, ফ্যাশন ডিজাইনার সিলভী রহমান, ডক্টর লায়লা নাজরিন।

সংবাদ সম্মেলনে রিয়েল হিরো এক্সপোর্ট এন্ড কমিউনিকেশনের সিইও মালা খন্দকার বলেন এই প্রোগ্রামটির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনার সুস্থ থাকাটাই জরুরি। আপনি কতটুকু মোটা বা আপনি দেখতে কেমন এটা কোন বিষয় না। আপনি যে রকমই দেখতে হোন না কেন আপনি যদি সুস্থ থাকেন এবং আপনি যদি আপনার সাইজ নিয়ে খুশি থাকেন তাহলেই যথেষ্ট। তিনি আরো বলেন আমার একটাই প্রশ্ন সকল র‌্যাম্প শো গুলোতে, সকল রিয়েলিটি শো গুলোতে, ব্র্যান্ডের জামা গুলোর ফটোশুট করতে কেনো সব সময় স্কিন মেদভুঁড়ি ছাড়া মেয়েরাই করবে। এই দেশে কি শুধু মেদ ভুঁড়ি ছাড়া এক শ্রেণীর মানুষ এই জামা কাপড় পরে? আপনার ভাবতে হবে কার জন্য আপনাদের এই বিজনেস। একটি মোটা মেয়ে কি সুন্দর হয় না ? সুন্দর পোশাকে তাকে কি সুন্দর লাগেনা ? ঠিকই তো আপনারা ডবল এক্সেল জামাটা বানান, তাহলে ডবল এক্সেল সাইজের একটা মেয়ের ছবি কেন তোলেন না। চিকন শরীর, সূক্ষ্ম সুতার জামা দেখিয়ে কত নারী-পুরুষের কনফিডেন্স নষ্ট করেন আপনারা তা কি জানেন? জানিনা কবে বদলাবে আপনাদের এই মানসিকতা।

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit