শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ওভেনের ভেতরে ২ মাসের শিশুর মরদেহ, সন্দেহ মায়ের দিকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  মাইক্রোওয়েভ ওভেনের ভেতর থেকে দুই মাসের এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে, এটি হত্যাকাণ্ড। 

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের চিরাগ এলাকায় এই ঘটনা ঘটেছে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, অনন্যা নামের শিশুটি গত জানুয়ারিতে জন্মগ্রহণ করে। কিন্তু শিশুটির জন্মে তার মা হতাশ ছিলেন। এ নিয়ে স্বামীর সঙ্গে  ঝগড়াও করেছেন তিনি। 

এই দম্পতির চার বছরের এক ছেলে সন্তানও আছে। 

দিল্লি পুলিশ  প্রাথমিক তদন্তের আলোকে জানিয়েছে, প্রধান সন্দেহভাজন শিশুটির মা। মূলত কন্যা শিশু জন্ম নেওয়ায় তিনি বেশ হতাশ ছিলেন। এ কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেশী একজন জানান,  শিশুটির মা রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে রেখেছিলেন। তারা গ্লাস ভেঙে রুমে প্রবেশ করে দেখেন ছেলের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন তিনি। কিন্তু শিশু অনন্যাকে পাওয়া যাচ্ছিল না।

অনন্যার দাদি এবং তাদের কয়েকজন প্রতিবেশী পুরো ঘরে খুঁজে দেখার পর ওভেনের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান। ঘটনার সময় শিশুটির বাবা বাড়িতে ছিলেন না।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit