মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

আবারও কমেছে সোনার দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১২৮ Time View

 

ডেস্ক নিউজ : ভরিতে সোনার দাম আবারও কমেছে। এক হাজার ৫০ টাকা ক‌মিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। 

সোমবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মঙ্গলবার থেকে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। এর আগে গত ১৫ মার্চ ভরিতে সোনার দাম এক হাজার ১৬৬ টাকা ক‌মায় বাজুস।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারে সোনার মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা। এখন বিক্রি হবে ৬৩ হাজার ১০২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit