সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বিয়েতে কাজীর বাড়তি ফি নেওয়া বন্ধে নজরদারির সুপারিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৯৫ Time View

 

ডেস্ক নিউজ :  বিয়ে ও তালাক নিবন্ধনে আলাদা ‘দুই ধরনের’ খাতা রেখে কাজীর (মুসলিম বিবাহ তালিকা নিবন্ধক) বাড়তি ফি আদায় বন্ধে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন এবং বিধিমালা নিয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়। 

শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খান এবং রুমিন ফারহানা অংশ নেন। 

কমিটি বলেছে, বিয়ের নিবন্ধনে আলাদা ‘দুই ধরনের’ খাতা রেখে ‘অসত্য তথ্য’ দেওয়ায় মানুষের ভোগান্তি হচ্ছে। সরকার ফি নির্দিষ্ট করে দেওয়ার পরও যারা বাড়তি ফি নিচ্ছেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ এ বলা আছে, একজন নিকাহ নিবন্ধক চার লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকার জন্য সাড়ে ১২ টাকা ফি নিতে পারবেন। দেনমোহর চার লাখের বেশি হলে এরপর থেকে প্রতি এক লাখ বা অংশ বিশেষের জন্য ১০০ টাকা নিবন্ধন ফি নিতে পারবেন। তবে সর্বনিম্ন ফি হবে ২০০ টাকা। তালাক নিবন্ধনের ফি ৫০০ টাকা। 

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit