শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রোহিঙ্গা দমন-পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারে রাষ্ট্রীয় মদদে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গাদের ওপর বছরের পর বছর ধরে চালানো দমন-পীড়নকে গণহত্যা বলে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসন রোববার এ কথা জানিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের হোলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এ ঘোষণা দিতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। খবর আরব নিউজের।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী এবং উগ্রবাদী বৌদ্ধরা হামলা, ধর্ষণ ও হত্যাকাণ্ড চালায়। এ ঘটনায় প্রতিবেশী দেশ বাংলাদেশে এসে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা।

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

কিন্তু মিয়ানমারের সেনা শাসিত সরকার বরাবরই গণহত্যার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

মানবাধিকার সংস্থা ও মার্কিন এমপিরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উভয় প্রশাসনের কাছেই রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নকে গণহত্যা বলে ঘোষণার দাবি করে আসছিলেন। কিন্তু কূটনৈতিক কারণে এত দিন এ ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit