শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সংঘাতের মধ্যেই ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড সফরে বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৬৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৫ মার্চ) পোল্যান্ড সফরে যাচ্ছেন। হোয়াট হাউজের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক শেষে পোল্যান্ড যাবেন বাইডেন। জানা গেছে, বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজের সঙ্গে ওয়ারশায় বৈঠক করবেন। এসময় তারা ইউক্রেন ছেড়ে যাওয়া শরণার্থী ইস্যুতে আলোচনা করবেন।

হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট, মিত্র ও অংশীদাররা কীভাবে মানবিক সংকট মোকাবিলা করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পরই সেখানে মানবাধিকারের সংকট দেখা দেয়।

এছাড়া সোমবার (২১ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলসৎ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাইডেনের ফোনে কথা বলার দিন ধার্য হয়েছে বলে জানা যায়।

এরপর ২৩ মার্চ তিনি ব্রাসেলসে যাবেন বাইডেন। সেখানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি জি-৭ এর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এদিকে জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৩৪ লাখ লোক ইউক্রেন ছেড়েছে। এদের মধ্যে ২০ লাখেরও বেশি প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এছাড়া রোমানিয়া ও মলদোভায় আশ্রয় নিয়েছে যথাক্রমে ৫ লাখ ৩০ হাজার ও ৩ লাখ ৬২ হাজার শরণার্থী। এদিকে, প্রায় ৬৫ লাখ ইউক্রেনীয় নিজ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

সূত্রঃ  রয়র্টাস

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit