শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পাকিস্তানের সেনাঘাঁটিতে একাধিক বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শিয়ালকোট শহর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল। বিস্ফোরণটি পঞ্জাব প্রদেশের সেনা ক্যান্টনমেন্টের কাছে হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, সিয়ালকোটে সেনাঘঁটিতে এই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণের ফলে সেনাঘাঁটির অস্ত্রাগারে আগুন ধরে যায়। প্রচণ্ড আওয়াজ এবং তার সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা।

পাক সেনার মিডিয়া ইউং দ্য ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর পরে দাবি করেছে, অস্ত্রাগারে শর্টসার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে তৎপরতার সঙ্গে সেনারা আগুন নিয়ন্ত্রণে আনায় এই ঘটনায় কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। প্রাণহানির ঘটনাও ঘটেনি। ক্ষেপণাস্ত্র বিকল হওয়ার ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি আইএসপিআর।

যদিও স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি করেছে, পাক সেনা সূত্রে জানানো হয়েছে, পিএল ১৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল। জে১০-সি যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালকোটে গিয়ে পড়ে। ফলে কী কারণে বিস্ফোরণ ঘটল তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit