শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

মাধবদীতে সফর আলী ভূইয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১০৯ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের  সাবেক সভাপতি ও নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম সফর আলী ভূইয়ার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২০ মার্চ) রবিবার বিকেলে মাধবদী এসপি স্কুল (সতী প্রসন্ন) ইনস্টিটিউটের ভেতরের মাঠে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক এর সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপি। প্রধান আলোচক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল-আজাদ, মাধবদী শহর আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জসিমউদদীন, সমাজসেবক আলহাজ্ব মনির হোসেন, নরসিংদী সদর উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন কমিশনার, নরসিংদী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সেলিম সিকু, আল-আমীন প্রমুখ, এছাড়াও মাধবদী পৌরসভা বিভিন্ন ওয়ার্ড এবং মাধবদী থানাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit