মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ভিন্ন মোড়কে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার: ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে ভিন্ন মোড়কে গণতন্ত্রের লেবাস লাগিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমানের ১৫তম ‘মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ‘কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ’ সভার আয়োজন করে।  

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই ভয়াবহ সরকার, এই গণবিরোধী সরকার, এই স্বাধীনতা বিরোধী সরকার, এই রাষ্ট্র বিরোধী সরকার আরও কিছুদিন থাকলে দেশের অস্তিত্ব থাকবে না। বিএনপি মহাসচিব বলেন, দেশে দমবন্ধ করা এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দেশ কঠিন সময় পার করছে। এ পরিস্থিতি বের হতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচন করতে চায। কিন্তু নির্বাচনটা হচ্ছে হাইব্রিড সরকারের ক্ষমতায় থাকার নির্বাচন।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্ব ও শাহজাহান মিয়া সম্রাটের সঞ্চালনায় স্মরণ সভায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, প্রয়াত নেতার মেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit