সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সিলেট বিবেকের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

সিলেট প্রতিনিধি : মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক কার্যনির্বাহী পর্ষদের ১৩২তম মাসিক সভা গত বেলা ১১টায় নগরীর মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ১লা এপ্রিল শুক্রবার সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, প্রফেসর অরুণ চন্দ্র পাল, নির্বাহী সদস্য বাংলাদেশ ব্যাংক সিলেটের প্রাক্তন ডিজিএম, প্রণব কুমার দেবনাথ, সহ-সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায়, মহিলা সম্পাদিকা শিক্ষয়িত্রী শীলা চৌধুরী, সহ কোষাধ্যক্ষ এ্যাপেক্সিয়ান জিডি রুমু, প্রকাশনা সম্পাদক কবি সুমন বনিক, সাংস্কৃতিক সম্পাদিকা শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা, নির্বাহী সদস্য রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ, স্বপন পাল চৌধুরী, অসিত হালদার প্রমুখ।

সভায় আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সকল সদস্যবৃন্দকে আন্তরিক ভাবে কাজ করার অনুরোধ জানানো হয়। সভায় শুভ দোল পূর্ণিমা উপলক্ষে সংগঠনের সকল সদস্যবৃন্দকে আবির রংয়ে বরণ করেন সিলেট গ্রামার স্কুলের প্রিন্সিপাল শাশ্বতী ঘোষ সোমা। সিলেট শিক্ষা বোর্ডের উচ্চ পদে আসীন হওয়ায় সংগঠনের সহ সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল সভায় সকলকে মিষ্টি মুখে আপ্যায়িত করেন।আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচি সফল করতে পর্ষদের অন্যতম সহ সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit