রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

ডোমারে সড়ক দূর্ঘটনার শিকার দুই কিশোরকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডোমারে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে মোটরসাইকল চালক ও আরোহি কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ডোমার ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইয়েদ ইমরান।ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (১৯মার্চ) দুপুরে চিলাহাটি থেকে ডোমার আসার পথে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বসুনিয়া পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোর্শেদ আলম (১৭) একই এলাকার নুরননবীর ছেলে শাকিব ইসলাম (১৬) মোটরসাইকেলে দ্রুত গতিতে আসার পথে কলেজপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়।

পথচারী সংবাদ দিলে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ সাইয়েদ ইমরান ও লিডার জয়নুল আবেদীনের নেতৃত্বে ফায়ার ফাইটার হাচান আলী, আলমাছ হোসেন, নুরনবী, বকুল চন্দ্র রায়সহ ঘটনা স্থলে এসে আহত দুই কিশোরকে উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার সু-ব্যবস্থা করেন। পরে লিডার জয়নুল আবেদীন আহত রোগীদের পরিবারের লোকদের সংবাদ দিলে তারা হাসপাতালে যায়। কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তদের সহায়তায় আহত দুই কিশোরকে রংপুরে পৌছে দেয়া হয়। এ বিষয়ে আহত মোর্শেদ আলমের পিতা রফিকুল ইসলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বর্তমানে দুই কিশোর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ আছেন বলে আহত শাকিব ইসলাম এর পিতা নুরননবীর জানান।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit