শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর : চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা রাশিয়ার ওপর একের পর এক যে নিষেধাজ্ঞা আরোপ করছে, তা চরম আপত্তিকর। গতকাল শনিবার বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

রাশিয়া সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের বিষয়টি গ্রহণযোগ্য অভিহিত করে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।’

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কারণ ছাড়াই রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক যেভাবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, তা চরম আপত্তিকর হয়ে উঠছে।’

‘নিষেধাজ্ঞা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। ইতিহাস দেখলে সেই প্রমাণ মিলবে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে,’- বলেন লি ইউচেং।

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit