বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

নওগাঁয় ১ লাখ ৭৫ হাজার ৫৮৪টি পরিবার পাচ্ছেন টিসিবি পণ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১১৩ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এ বছর রমজান মাস উপলক্ষে নওগাঁয় ১ লাখ ৭৫ হাজার ৫৮৪টি নিম্নআয়ের ফ্যামেলি কার্ডধারী পরিবার পাচ্ছেন কম মূল্যে টিসিবির পণ্যসামগ্রী। শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) খালিদ মেহেদী হাসান এই তথ্য জানান। তিনি জানান, ২০ মার্চ থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। এরই মধ্যে জেলার তিনটি পৌরসভা ও ১১টি উপজেলায় টিসিবির নির্ধারিত ৩১ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে। রোজার আগে ও পরে দুই ধাপে এ পণ্য বিতরণ করা হবে।

প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেয়া হবে রোজার মাঝামাঝি সময়ে। জেলা প্রশাসন সূত্র জানায়, টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। এর মধ্যে ৫৫ টাকা কেজিতে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজিতে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা কেজিতে দুই লিটার তেল ও ৫০ টাকা কেজিতে দুই কেজি ছোলা বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না আসলে ট্যাগ অফিসারের প্রত্যায়নপত্র ডিলাররা নিয়ে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিয়ে আসতে পারবে ডিলাররা।

উপজেলা ভিত্তিক ফ্যামেলি কার্ডের সংখ্যা হল-নওগাঁ সদর ২৫ হাজার ৮২৫ জন, ধামইরহাটে ১০ হাজার ৭৩৪ জন, পত্নীতলায় ১৫ হাজার ৬৬ জন, মান্দায় ২১ হাজার ৮০৮ জন, আত্রাইয়ে ১০ হাজার ৮৪০ জন, বদলগাছীতে ১১ হাজার ৭৮৮ জন, নিয়ামতপুরে ২১ হাজার ৭৭৬, মহাদেবপুরে ১৮ হাজার ৪২০ জন, পোরশায় ১৩ হাজার ১৩৪ জন, রানীনগরে ১০ হাজার ৭৪০ জন ও সাপাহারে ১৫ হাজার ৪৫৩ জন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা প্রশাসক কার্যালয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট সাবরিনা লিজা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit