বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

নিজ গ্রামে সাহাবুদ্দীনের প্রথম জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৪৬ Time View

 

ডেস্কনিউজঃ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম নামাজে জানাজা শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাইকুড়া ইউনিয়নের নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান মো: মইনউদ্দিন খন্দকার বাসসকে একথা জানান।

তিনি জানান, বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে সাহাবুদ্দীন আহমদের লাশ পেময়ী গ্রামে নিয়ে আসা হয়েছে। এরপর এখানে প্রথম জানাজা শেষে লাশ আবারো ঢাকায় নিয়ে যাওয়া হবে।

দ্বিতীয় জানাজা আগামীকাল রোববার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা আজ বেলা ৪টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা রোববার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।’

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ ৯২ বছর বয়সে শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

এর আগে দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ।

উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

কিউএনবি/বিপুল/১৮শে মার্চ ২০২২ ইং/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit