শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তিন দিন পর কোভিডে আবারও দুজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ : দেশে টানা তিন দিন করোনাভাইরাসে মৃত্যুহীন থাকার পর শুক্রবার দুজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এর আগে টানা তিনদিন (১৫ থেকে ১৭ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

মারা যাওয়া দুজনের একজন পুরুষ ও একজন নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১০৮ জন। বৃহস্পতিবার ২৩৩ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ, যা গতকাল ছিল এক দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১১৪ জন। শনাক্ত হওয়া ১০৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৪৫৯ জন। তাদের নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ৩২২টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ২৭৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ এক হাজার ৭০২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ পাঁচ হাজার ৮৬৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৯৫ হাজার ৮৩৬টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit