মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ র‍্যাব এক অর্থে সেভাবে থাকছে না,নামও সম্ভবত পাল্টাচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ময়মনসিংহ-সিলেটে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু জোড়া উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ বাংলাদেশির

ক্ষণজন্মা বঙ্গবন্ধু জাতির প্রেরণার উৎস …… হাবিবুর রহমান হাবিব এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ হত না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয়, একটি ইতিহাস। বিশ্বের এক অন্যতম ক্ষণজন্মা ব্যক্তি হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান যুগযুগ ধরে জাতির কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। ফাঁসির মঞ্চে দাঁিড়য়ে নিজের জীবনকে তুচ্ছ করে এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে কোন অপশক্তির কাছে মাথা নত করেন নি। তিনি বলেন, মৃত্যুঞ্জয়ী শেখ মুজিবুর রহমান এর চিন্তা চেতনা এবং সমগ্র স্বত্ত্বা জুড়ে ছিল বাঙালি এবং বাংলাদেশীদের স্বাধীনতা। যার নেতৃত্বে বাংলাদেশ নামক শুধু একটি রাষ্ট্রের জন্মই হয়নি বরং বিশ্বের বুকে একটি গর্বিত জাতি হিসেবে বাঙালিরা স্থান করে নিয়েছে।

বঙ্গবন্ধুর সেই আদর্শ ও এতিহ্যকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাছে সকলকে আত্মনিয়োগ করতে হবে। তিনি ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার, মোগলাবাজার থানার ওসি সামছোদ্দাহা পিপিএম, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল।

বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারন সম্পাদক নুরুল হক শিপু, সহ সাধারন সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশফাকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফিরোজা বেগম, লালাবাজার ইউপি চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, হাজী আতিকুর রহমান, বশির মিয়া, মাসুক মিয়া, সিলেট জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহেদ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলী, নিজাম উদ্দিন, ইউপি সদস্য রুহুল ইসলাম ও আইয়ুব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ। এর আগে এমপি হাবিবুর রহমান হাবিব জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রাঙ্গণে উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit