শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ফেইসবুক ম্যাসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করার উপায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১১০ Time View

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ ম্যাসেঞ্জার। এই অ্যাপে রয়েছে একাধিক দুর্দান্ত ফিচার। দীর্ঘদিন এই অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুযোগ না থাকলেও সম্প্রতি এই সুরক্ষা ফিচার যুক্ত হয়েছে। তবে প্রত্যেক গ্রাহককে আলাদাভাবে এই ফিচার চালু করতে হবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ম্যাসেঞ্জার অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করা যায়।

দুইটি উপায়ে ম্যাসেঞ্জার- এ এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করা যায়। ভ্যানিশ মোড ব্যবহার করে এই ফিচার চালু করা যাবে। এছাড়াও ম্যাসেঞ্জারের সিক্রেট কনভারসেশন ফিচার চালু করেও এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা যাবে।

ভ্যানিশ মোডের মাধ্যমে যেভাবে করতে হয়

ভ্যানিশ মোডে সাময়িকভাবে কোন মেসেজ পাঠানো সম্ভব। আপনি চ্যাট উইন্ডো বন্ধ করে দিলে সেই চ্যাট নিজে থেকেই ডিলিট হয়ে যায়।

ম্যাসেঞ্জার-এ ভ্যানিশ মোড চালু করার জন্য যে কোনও একটি চ্যাট থ্রেড ওপেন করে সোয়াইপ আপ করুন। এর পরে আপনি এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার শুরু করতে পারবেন। একই উপায়ে ইন্সটাগ্রাম- এও ভ্যানিশ মোড ব্যবহার করা যাবে।

সিক্রেট কনভারসেশনের মাধ্যমে যেভাবে করতে হয়

ম্যাসেঞ্জার এর সিক্রেট কনভারসেশনের মধ্যেও রয়েছে বিল্ট ইন এন্ড টু এন্ড এনক্রিপশন। এই মোডে চ্যাট করলে কোন চ্যাট ফেইসবুক পড়তে পারবে না। তবে যে ডিভাইস থেকে চ্যাট করছেন সেই ডিভাইস ছাড়া অন্য কোন ডিভাইস থেকে সেই চ্যাট দেখা যাবে না। তবে একাধিক ডিভাইস থেকে সিক্রেট চ্যাট দেখতে চাইলে পৃথক অপশন চালু করতে হবে। তবে এই ফিচার শুধুমাত্র Android, iOS ও iPadOS অ্যাপ থেকেই ব্যবহার করা যাবে।

সিক্রেট চ্যাট শুরু করবেন কীভাবে?

>ম্যাসেঞ্জার এর হোম ট্যাবে ডান দিকে উপরে Edit বাটন সিলেক্ট করুন।
>এবার Secret টগল চালু করে দিন।
>এরপর যে কনট্যাক্টের সঙ্গে সিক্রেট চ্যাট শুরু করতে চান সেই কনট্যাক্ট সিলেক্ট করুন।
>চাইলে টাইমার বাটনের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে মেসেজ ডিলিট করে দেওয়ার অপশন চালু করতে পারবেন।
>এছাড়াও একটি সক্রিয় চ্যাট চালু করে ডান দিকে উপরে i বাটনে ট্যাপ করে More actions এর অধীনে Go to secret conversation অপশন বেছে নিন।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit