মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

ভেড়ামারায় ট্রেন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১০৩ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের ওপরে চলন্ত ট্রেন থেকে পড়ে মাহাবুব আদর (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহত মাহাবুব জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের হান্নান মিঠুর একমাত্র ছেলে। তিনি ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। মাহাবুব বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন আবাসিক হলে থাকতেন।

ওসি মজিবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কুষ্টিয়ায় যাচ্ছিলেন ঢাবি শিক্ষার্থী মাহাবুব। পথে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit