শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইসলামী ব্যাংকের আলোচনা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯৩ Time View

 

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন।

ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাইরক্টের মোঃ জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর। অনুষ্ঠানে ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি, সৈয়দ আবু আসাদ, মোহাম্মদ কামরুল হাসান, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, খুরশীদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ও মোঃ কামাল হোসেন গাজী, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ আলতাফ হুসাইন এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলীসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit