শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

পরোয়ানাভুক্ত আসামিকে নিয়ে জন্মদিন উদযাপন, চকরিয়া থানার ওসি প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৭৯ Time View

 

ডেস্কনিউজঃ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে সাথে নিয়ে কেক কাটায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওসমান গনিকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম (সেবা) এ আদেশ দেন।

আদেশে বলা হয়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওসমান গনি (বিপি- ৮০০৬১১৩০৫১) চলতি মাসের ২ মার্চ তার জন্মদিন উপলক্ষে অফিস কক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন। তখন তার পাশে উপস্থিত ছিলেন চকরিয়া থানার এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরহান মাহমুদ ওরফে রুবেল। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশ পায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি প্রচারিত হওয়ায় জনসম্মুখে কক্সবাজার জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। তাই অফিসার ইনচার্জ চকরিয়া থানার দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলো।

জানা গেছে, গত ২ মার্চ নিজের জন্মদিনে পৌর আওয়ামী লীগ নেতা জমির মেম্বারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেলকে নিয়ে কেক কাটেন থানার অফিসার ইনচার্জ মো: ওসমান গনি।

কিউএনবি/বিপুল/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit