মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১১৩ Time View

 

ডেস্ক নিউজ : নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

এরপর সেখানে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ক্রিকেট খেলা, লাঠি খেলা, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সন্ধ্যায় আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এদিকে, দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটে ও আলোচনা সভার আয়োজন করে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit