বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে ‘পাগলা’ কুকুরের কামড়ে ৪ শিশু আহত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : পাগলা কুকুরের কামড়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাঁচ শিশু আহত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, উপজেলার তেঁতুলিয়া এলাকার ছয়পাল মিয়ার ছেলের আশিক মিয়া (১৪), মৃত নুরুন্নবী মিয়ার ছেলে মোকছেদুল ইসলাম (১৩), সিরাজুল ইসলাম (বাদুরের) মেয়ে কূলছুম (০৩) ও নাজমুল হাসানের মেয়ে আয়শা বেগম (১৪)। 

ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরে উপজেলার সুকানদিঘী তেঁতুলিয়া এলাকায় কুকুরে কামড়ানোর পরিমাণ বেড়ে গেছে। পথচারীরা প্রতিনিয়ত কুকুর কামড়ানোর আতঙ্ক নিয়ে চলাচল করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ওই শিশুরা রাস্তার পাশে খেলছিল। হঠাৎ করে একটি কুকুর দৌড়ে এসে পর্যায়ক্রমে চারজনকে কামড়িয়ে পালিয়ে যায়।

চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, বিষয়টি নিয়ে খুবই মর্মাহত হয়েছি। ভুক্তভোগী ওই চারজনকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাগলা কুকুর থেকে সাধারন মানুষের নিরাপত্তার জন্য এলাকাবাসীসহ সরকারি সহযোগিতা চেয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit