বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে মাদক বিরোধী আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ভূরুঙ্গামারী সরকারি কলেজ অডিটরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল।

বেলা তিনটায় মাইটিভির ভূরুঙ্গামারী প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit