রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

আখাউড়ায় বিএনপির আহবায়ক কমিটি ঘোষনার প্রতিবাদে ঝাড়ু মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮১ Time View
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মাণবাড়িয়া আখাউড়ায় দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক  কমিটি ঘোষনার প্রতিবাদে  ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন পদ বঞ্চিত বিএনপির কর্মীরা । আজ বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা দক্ষিণ ইউনিয়নে গাজির বাজারে কবির আহমেদ ভুইয়ার বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল করেন পদ বঞ্চিত  বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, লন্ডনে তারেক রহমানের একান্ত ব্যাক্তিকারী সহাকরী আব্দুর রহমান সানির ভাই কবির আহমেদ ভূইয়া প্রভাব খাটিয়ে কোন নেতাকর্মীকে না জানিয়ে দক্ষিণ ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা করেন।  এই কমিটিতে দলের ত্যাগী নেতাদের  বাদ দিয়ে মনগড়া অবৈধ  কমিটি দেওয়া হয়।  

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান চৌধুরী বলেন, যারা দলের জন্য হামলা মামলা সহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে কমিটিতে না রেখে ভাইয়ের প্রভাব খাটিয়ে দক্ষিণ ইউনিয়ন বিএনপির একটি অবৈধ আহবায়ক কমিটি ঘোষনা করান কবির আহমেদ ভূইয়া। জাতীয় পার্টি, জাসদ, কমিউনিষ্ট পার্টি থেকে বহিরাগতদের দিয়ে এই কমিটি দেওয়া হয়।  আমরা যারা মূল দলের সাথে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি আমরা এই অবৈধ  কমিটির তীব্র প্রতিবাদ জানাই । অবলম্বে এই কবির আহমেদ ভূইয়াকে বিএনপির রাজনীতি থেকে অপসারণ না করা হলে দলকে তৃনমুল থেকে ধ্বংস করে দেওয়া হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ চৌধুরী, বিএনপির যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলম রানা,দক্ষিণ ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল চৌধুরী, দক্ষিণ বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি অহিদ মেম্বারসহ আরো অনেকে। পরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশের শেষে কবির আহমেদে ভূইয়ার পোস্টারে আগুন লাগিয়ে প্রতিবাদ করেন পদ বঞ্চিত নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit