রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

চৌগাছা পৌর বিএনপির সভাপতি আওলিয়ার, সম্পাদক চঞ্চল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৮৩ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর বিএনপির সভাপতি, স¤পাদক ও সাংগঠনিক স¤পাদক পদে বিগত কমিটির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, আব্দুল হালিম চঞ্চল এবং সহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন।১৬ মার্চ বুধবার দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি ঘোষনা করা হয়। এপদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুকদের মনোনয়নপত্র ক্রয়ের শেষ সময় পর্যন্ত এই তিনজন ছাড়া অন্যকেওমনোনয়নপত্র ক্রয় না করায় তারা পুনঃনির্বাচিত হলেন।

২০১৯ সালে আগের কমিটি বিলুপ্ত করে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি দেয়া হয়। আহবায়ক কমিটিতে সেলিম রেজা আওলিয়ার আহবায়ক এবং আব্দুল হালিম চঞ্চল ও সহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক ছিলেন।

সেলিম রেজা আওলিয়ার ২০০৪ সালে চৌগাছা পৌরসভা গঠিত হলে প্রশাসক এবং পরবর্তীতে ২০০৬ পৌর চেয়ারম্যান ও ২০১১ সালে মেয়র নির্বাচিত হন। আব্দুল হালিম চঞ্চল ২০২১ সালে চৌগাছা পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হন। অন্যদিকে সহিদুল ইসলাম পৌরসভা প্রতিষ্ঠার আগে পাঁচনমনা গ্রামের ইউপি সদস্য ২০০৪ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর সদস্য এবং ২০০৬ থেকে টানা চারবার ২নং ওয়ার্ডের পাঁচনমনা গ্রামের নির্বাচিত কাউন্সিলর। যশোর জেলা ও চৌগাছা উপজেলা বিএনপির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit