শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

প্রথমবারের মতো মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১২১ Time View

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবা দেওয়া প্রতিষ্ঠান টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদে সীমাবদ্ধতা থাকবে না। অর্থাৎ যতদিন ডাটার ব্যালেন্স থাকবে ততদিন গ্রাহক তার কেনা ডাটা ব্যবহার করতে পারবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ থেকে টেলিটক এই ব্যবস্থা কার্যকর করবে।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় বিটিআরসি মিলনায়তনে মোবাইল অপারেটরসমূহের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ ঘোষণা দেন।

এসময় মন্ত্রী বলেন, ‘‘এই প্রথমবারের মতো মোবাইল ডেটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো।’’

তিনি আশাবাদ জানিয়ে আরও বলেন, ‘‘টেলিটকের পর অন্য অপারেটরগুলো পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করবে।’’ 

অনুষ্ঠানে বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবসরপ্রাপ্ত) সহ গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের প্রতিনিধিরা মোবাইল ফোনের ডাটা প্যাকেজ ব্যবস্থাপনা সহজীকরণে তাদের প্রতিক্রিয়া জানান।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit