সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

মোগলাবাজারে দরিদ্র কৃষকদের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৩৪ Time View

 

সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে কৃষকদের ক্ষতিপূরণের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এলাকার বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়ার সভাপতিত্বে গতকাল ১৬ মার্চ বুধবার সকালে নেগাল কান্দিয়ারচরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন মোগলাবাজারের মাহদী ট্রেডার্সের মেয়াদ উত্তীর্ণ সার ও কীটনাশক ব্যবহার করায় অত্র এলাকার দরিদ্র কৃষকদের ১৮০ শতক জমির ফসল মরে গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

কৃষকদের ক্ষতি পূরণ প্রদান ও মাহদী ট্রেডাসের মালিক অসাধু ব্যবসায়ী বাবুল আহমদকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী সাজ্জাদ মিয়া, হাছির আলী, নূর উদ্দিন, আজমল মিয়া, তেরাব আলী মিয়া, আজমুল মিয়া, নজির আহমদ, আরব আলী, যুব সমাজের পক্ষে ইবাদ মিয়া, লিটন আহমদ, সাজিদ মিয়া, বাদশা মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, কৃষকদের ক্ষতি মানেই দেশের ক্ষতি। যারা জেনে-শোনে কৃষকদের ক্ষতি করে তারা দেশের শত্রু। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে গম, লাউ, শিম, টমেটো, শশা, পাতা কপি, ধনিয়া সহ ইত্যাদি উৎপাদন করেন। এইসব ফসল দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে। যারা নিজেদের স্বার্থে ফসল উৎপাদন ব্যহত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং কৃষক সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়ার জোর দাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit